1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

ছাতকে ইউপি নির্বাচনে সাহেল ও খালিক নির্বাচিত

  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৪৩২ Time View

ছাতক প্রতিনিধি::
ছাতকের দুই ইউনিয়নের নির্বাচনে একটিতে আওয়ামী লীগ অপরটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন, নোয়ারাই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা (চশমা প্রতীক) এবং সিংচাপইড় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাব উদ্দিন মো. সাহেল।
নোয়ারাই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান পীর আব্দুল খালিক রাজা (চশমা) পেয়েছেন ৫ হাজার ৯০৮ ভোট। তিনি স্থানীয় আওয়ামী লীগে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফজাল আবেদীন আবুল পেয়েছেন ৪ হাজার ২০৭ ভোট। তিনি স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সমর্থক।
সিংচাপইড় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাব উদ্দিন মো. সাহেল পেয়েছেন ৫ হাজার ১২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী (মোটর সাইকেল) পেয়েছেন ৩ হাজার ৬৫১ ভোট।
নির্বাচন উপলক্ষে শনিবার দিবাগত মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। মঙ্গলবার দিবাগত মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদিকে রবিবার দিবাগত মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ চলাচলের উপর নিষেধাজ্ঞা শুরু হয়ে তা শেষ হয় আজ মঙ্গলবার সকাল ৬টায়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতি ইউপিতে পুলিশের একটি মোবাইল টিম, প্রতিটি ইউনিয়নের জন্য পুলিশের ১টি স্ট্রাইকিং ফোর্স, প্রতি উপজেলার জন্য র‌্যাবের দুটি টিম ও তিন প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com