1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

ছাতকে এলাকার তরুণ ও প্রবাসীদের উদ্যোগে সেতু নির্মাণ

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছাতক উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় তরুণ ও প্রবাসীদের অর্থায়নে সোনাই নদীতে (পাহাড়ি) সেতু নির্মাণ করায় ভোগান্তি কমেছে স্থানীয় জনসাধারণের। চলতি সপ্তাহে সোনাই নদীর ওপর সেতুটি উদ্বোধনের পর দুটি উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোর চিত্র অনেকটাই পাল্টে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর এপারে সুনামগঞ্জের ছাতক উপজেলা আর ওপারে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা এবং সঙ্গেই রয়েছে ভারতীয় সীমানা পিলার। দুটি উপজেলার বেশ কয়েকটি গ্রামের হাজারো জনসাধারণ গ্রাম্য বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্র ও কর্মস্থলে যাতায়াত করতে সোনাই নদী পাড়ি দিতে হয়। এ নদীতে কোনো স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে দুটি উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের। বিশেষ করে, বর্ষা মৌসুমে নদী পারাপার হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কয়েক বছর আগে নির্মিত একটি অস্থায়ী সেতু ভেঙে গেলে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।

ব্যবসায়ী সফিক মিয়া বলেন, নদীতে সেতু না থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগী নিয়ে যাতায়াতে বেশি সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা একাধিকবার সেতু নির্মাণের আশ্বাস দিলেও এর কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
সেতুর উদ্যোক্তা কামরুল ইসলাম বলেন, এটি শুধু একটি সেতু নয়, দুই উপজেলার মানুষের মধ্যে যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধনও বলা যায়। জনদুর্ভোগ লাঘবে আমরা নিজেরাও শ্রম দিয়ে দ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করেছি, যাতে সাধারণ মানুষের কষ্ট কমে।
স্থানীয় ইউপি সদস্য ময়না মিয়া বলেন, গাংপাড় নোয়াকোর্ট গ্রামের ব্যবসায়ী কামরুল ইসলামসহ ২১ তরুণ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় নদীতে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরে ওই তরুণদের মাধ্যমে টাকা উত্তোলন করে প্রায় ১৯ লাখ টাকায় ব্যয়ে লোহার পাইপ ও কাঠের মাধ্যমে সেতুটি নির্মাণ করা হয়। সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com