জগন্নাথপুর২৪ ডেস্ক::
ছাতকে ক ৯০ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব—৯। আটককৃত ব্যক্তি ছাতক পৌরসভার মন্ডলীভোগ গ্রামের নুরু মিয়ার ছেলে রফিক মিয়া (৪৭)।
জানা যায়, র্যাব—৯, সদর কোম্পানী সিলেট এর একটি আভিযানিক দল জেলার ছাতক থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ছাতক পৌরসভার একটি আবাসিক এলাকার ৩য় তলা বিশিষ্ট বিল্ডিংয়ে মাদকদ্রব্য রয়েছে। শনিবার দিবাগত রাত ১২.২৫ মিনিটে র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে রফিক মিয়া পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে খাটের নিচ থেকে ৯০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
এসময় আটককৃত রফিক মিয়া জব্দকৃত ৯০ বোতল অবৈধ ভারতীয় আমদানী নিষিদ্ধ বিদেশী মদ সীমান্তবতীর্ এলাকা থেকে সংগ্রহ করে ক্রয়—বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করেন।
সিলেট র্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।