1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ছাতক অঞ্চল শিল্পায়নের ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময়- শিল্পমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২৮৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছাতক সিমেন্ট কারখানায় হাজার কোটি টাকা ব্যয়ে আধুনিক ড্রাই প্রসেস প্রকল্পের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর ছাতক অঞ্চল শিল্পায়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। শুধু খনিজ সম্পদে নয়, এ অঞ্চলের সংস্কৃতিও বাংলা সংস্কৃতিকে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ করে রেখেছে। তিনি বলেন, বৃহৎ ড্রাই প্রসেস সিমেন্ট প্রজেক্ট নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে এ অঞ্চলে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। বিরাষ্ট্রীয়করণ থেকে এ কারখানাকে রক্ষা করে এমপি মুহিবুর রহমান মানিক একজন দেশ প্রেমিক নেতার পরিচয় দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানকে রক্ষা ও লাভজনক করতে শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। আগামী ২০২২ সালের জুনের মধ্যে ড্রাই প্রসেস প্রকল্পটি উৎপাদনে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে ছাতক সিমেন্ট কারখানা অডিটোরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার এমপি বলেন, কাজ না করে ওভার টাইম নেয়ার চেষ্টা করবেন না। আন্দোলনের নামে কারখানা যাতে বন্ধ করা না হয়। মনে রাখবেন, রাষ্ট্রীয় এ সম্পদ শ্রমিকদের রুটি রুজির সাথে জড়িত।
বিশেষ অতিথির বক্তব্যে এমপি মানিক বলেন, প্রাচীনতম ছাতক সিমেন্ট কারখানাকে দীর্ঘদিন ধরে লাইফ সাপোর্টে বাঁচিয়ে রাখা হয়েছে। ২০১২ সালে ২য় বার বিরাষ্ট্রীয়করণ তালিকা থেকে এ কারখানাকে বাদ দিয়ে আধুনিকায়নের পথে পরিচালিত করা হয়েছে। ছাতকে আরো একটি সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ-সৌদি আবর জয়েন্টভেঞ্জার সিমেন্ট ফ্যাক্টরী। এক সময় ছাতক সিমেন্টের শহর নামে খ্যাত হবে।
বিসিআইসির চেয়ারম্যান এহছানে এলাহীর সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, ইঞ্জিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জেলা প্রশাসক জাহাঙ্গির হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক দোয়ারা উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, কারখানা সিবিএ সভাপতি হাবিবুর রহমান কাজল, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক এএফএম আব্দুল বারী।
এসময় সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, বিসিআইসির পরিচালক (পরিকল্পনা ও বাস্তাবায়ন) লুৎফুর রহমান, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আব্দুল মছব্বির, আব্দুল হোকিম, আখলাকুর রহমান, অদুদ আলম, মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, কাজী আনোয়ার মিয়া আনু, আমিরুল হক, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন, আব্দুল আওয়াল, মাফিজ আলী, নাজমুল হোসেন, জয়নাল আবেদীন, কৃপেশ চন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, যুবলীগ নেতা মিনহাজুর রহমান তানভির, বিশ্বজিত ঘোষ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল আলী রিপন, ছাত্রলীগ নেতা মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com