1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্হিত থাকায় সাংসদ রতনের স্ত্রী বরখাস্ত

  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৯৩২ Time View

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তরঙ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিনাতুল তানভী ঝুমুরকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গত ১০ মাস বিনা অনুমতিতে স্কুলে অনুপস্থিত থাকায় এ পদক্ষেপ নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জিনাতুল তানভী ঝুমুর সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের দ্বিতীয় স্ত্রী।

জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, জিনাতুল তানভী ঝুমুর তাহিরপুরের তরঙ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনে ছিলেন তিনি। বিনা অনুমতিতে ৬০ দিন অনুপস্থিত থাকলেই বিভাগীয় মামলা করতে হয়। তিনি ১০ মাস বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন। গত ৮ জানুয়ারি থেকে তিনি অনুপস্থিত রয়েছেন। ৫ নভেম্বর তাকে সাময়িক বরখাস্তের চিঠি ইস্যু করা হয়।

তানভী ঝুমুরের বিদ্যালয়ে অনুপস্থিত থাকা প্রসঙ্গে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন গণমাধ্যমে বলেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। তিনি মাতৃত্বকালীন ছুটিতে আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com