1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরের খাসিলা গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনায় আহত ২ জনকে ঢাকায় প্রেরণ

  • Update Time : রবিবার, ১২ জুন, ২০১৬
  • ৩১৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার খাসিলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। রবিবার সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুলিবিদ্ধ আরজু মিয়ার পুত্র রফু মিয়া(২৫)কে মাথায় আঘাতজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য আশংকা জনক অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও আকলাছ মিয়ার পুত্র সুহেল মিয়া (২৩) কে ঢাকা চক্ষু হাসপাতালে প্রেরণ করেন বলে তাদের স্বজনরা জানিয়েছেন। উল্লেখ্য রমজানের প্রথম দিনেই সন্ধ্যার আগে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের পূর্ব বিরোধের জের ধরে দুদু মিয়া ও সিপন মিয়ার লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় ঘটে। এতে ২৯জন গুলিবিদ্ধসহ ৫০ জন আহত হন। আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সিপন মিয়ার পক্ষের রফু ও সুহেল নামে দুইজনকে ঢাকায় প্রেরণ করেছেন। এঘটনায় জগন্নাথপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। বুধবার পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে `দুদু মিয়ার পক্ষের চারজন কে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, বলেন, পুলিশ খাসিলা গ্রামের সংঘর্ষের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নিচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com