1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

জগন্নাথপুরের প্রবীণ আওয়ামীলীগ নেতা সিদ্দিক আহমদ আহত

  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০১৬
  • ৩০১ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ পরিবারের অভিভাবক সিদ্দিক আহমদ লেগুনার ধাক্কায় আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান, প্রবীণ এই আওয়ামীলীগ নেতা প্রতিদিন নিজ বাড়ি থেকে ভবের বাজার আওয়ামীলীগ দলীয় অফিসে এসে নেতাকর্মীদের সময় দেন। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো অফিসে আসার পথে ভবেরবাজারে লেগুনা ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। নেতাকর্মীরা চিকিৎসার পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে। লেগুনাটি এলাকাবাসী আটক করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com