1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

জগন্নাথপুরের ষড়পল্লী স্কুল এন্ড কলেজে ১৪৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৮০ জন

  • Update Time : সোমবার, ১ জুন, ২০২০
  • ৭৯৮ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার মধ্যে আশারকান্দি ইউনিয়নের ষড়পল্লী স্কুল এন্ড কলেজ থেকে এবার সর্বোচ্চ ১৪৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৮০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। অকৃতকার্য ৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। পাশের হার ৫৩.৬৯।
গতকাল রোববার প্রকাশিত ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে।

এবছর জগন্নাথপুরের ৩০টি মাধ্যমিক স্কুল থেকে দুই হাজার ৩শত ৫৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে দুই হাজার ১ জন শিক্ষার্থী। পাশের হার ৯৪.৯৩। জিপিএ-৫ এসেছে ২৫টি। জগন্নাথপুরে সর্বোচ্চ ১৪৯ জন শিক্ষার্থী ষড়পল্লী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৮০ জন। সবচেয়ে কম শিক্ষার্থীর তালিকায় রয়েছে আইডিয়াল গার্লস হাই স্কুল। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com