স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় পত্রিকা দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের রোডে অবস্থিত ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ এর কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথিরি বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক তাজউদ্দিন আহমদের সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল হাইয়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন, উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা লিকছন মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য এমএ মুকিত,উপজেলা দুর্যোগ ও এান অধিদপ্তরের কর্মকর্তা শিমুল আলী প্রমুখ।
শুরুতে স্বাগত বক্তব্য দেন কালবেলার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।