স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারে নতুন রূপে, নতুন আঙ্গিতে ‘নাবিলা ইলেকট্রনিক’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে শহরের ইকছড়ই এলাকায় সুনামগঞ্জ রোডস্থ লেগুনা স্ট্যান্ডের পাশে অবস্থিত
মির্জা গোলাপ মিয়া মার্কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা সাদ মাস্টার। এসময় জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাওছার চৌধুরী, জগন্নাথপুর বাজারস্থ পপুলার ইলেকট্রনিকস এর পরিচালক মোঃ জামাল উদ্দিন বেলাল, সমাজসেবক ছালিক আহমদ পীর, বাজারের ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়া, নাবিলা ইলেকট্রনিকস এর পরিচালক সাদিকুর রহমান,নলুয়া হাইজিং এস্টেট কোম্পানি লিমিটেডের এমডি খাইরুল হাসান রুপা , জহির’স ইনস্টিটিউট এর পরিচালক মাওলানা জহিরুল ইসলাম, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ভূইয়া, সাংবাদিক গোলাম সারোয়ার, হুমায়ূন কবির, হিফজুর রহমান তালুকদার জিয়া, হুমায়ূন কবীর ফরীদি,ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী শাহীন মিয়া, ইকবাল হোসেন, শাহ কবির, মাওলানা মফিজ উদ্দিন ও হাসানুজ্জামান আলীনূর সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন আছাবুন নেছা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইসলাম খান।
নাবিলা ইলেকট্রনিক্স এর পরিচালক মোঃ সাদিকুর রহমান একান্ত আলাপকালে বলেন, আন্তর্জাতিক মানের বাংলাদেশী পণ্য ওয়াল্টন সামগ্রী আমাদের এখানে পাওয়া যায়। এই পণ্যের ব্যাপক চাহিদা থাকায় আরো বড় পরিসরে নতুন রূপে, নতুন সাজে আমরা নাবিলা ইলেকট্রনিকস এর শুভ উদ্বোধনের মাধ্যমে নতুন করে যাত্রা শুরু করেছি। জনসাধারণের চাহিদা অনুযায়ী ইলেকট্রনিকস সামগ্রী আমাদের এখানে পাওয়া যায়। আমি আশাবাদী, প্রয়োজনীয় ইলেকট্রনিকস সামগ্রী ক্রেতাসাধারণ এর দোরগোড়ায় পৌঁছে দিতে পারব।