1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নতুন সাজে নাবিলা ইলেকট্রনিক্স-এর উদ্বোধন জগন্নাথপুরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জে মা-কে কুপিয়ে হত্যার পর ঘাতক ছেলে আটক জগন্নাথপুরে ৩৯ পূজা মন্ডপে আজ থেকে শারদীয় দুর্গোৎসব শুরু  জগন্নাথপুরে নবীন বরণ অনুষ্ঠানে এমপি কয়ছর আহমদ, শাহজালাল মহাবিদ্যালয় সরকারীকরণে সর্বাত্মক চেষ্টার আশ্বাস নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি

জগন্নাথপুরে নবীন বরণ অনুষ্ঠানে এমপি কয়ছর আহমদ, শাহজালাল মহাবিদ্যালয় সরকারীকরণে সর্বাত্মক চেষ্টার আশ্বাস

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, একটি সুশিক্ষিত আধুনিক জাতি গঠনে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ বাজেট শিক্ষা খাতে বরাদ্দ দিয়েছেন। আমরা বিশ্বাস করি, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘নবীন বরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি কয়ছর আহমদ বলেন, জগন্নাথপুরের শিক্ষা উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয়। শাহজালাল মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় প্রবাসীদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। এ সময় তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সুনামধন্য এই প্রতিষ্ঠান অতীতে সিলেট বিভাগের মধ্যে ফলাফলে গৌরবময় সাফল্য অর্জন করেছে। আমি আশা করি, এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে আগামীতে শিক্ষার্থীরা আরও বড় সাফল্য বয়ে আনবে।
কলেজের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে এমপি বলেন, শাহজালাল মহাবিদ্যালয় সরকারীকরণ, সীমানা প্রাচীর নির্মাণ এবং কলেজটি ডিগ্রি স্তরে উন্নীতকরণে আমার পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে।
নির্বাচনী প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করার প্রতিশ্রুতি আমি আপনাদের দিয়েছি। তবে একা এই কাজ করা সম্ভব নয়, সবার সহযোগিতা পেলে আমি অবশ্যই এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।

শাহজালাল মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) এনামুল কবিবের সভাপতিত্বে ও প্রভাষক তাসনিমুল ইসলাম শিহাবের পরিচালনায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন,  সুনামগঞ্জ জেলা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান। অন্যদের মধ্যে বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল হাশিম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, সমাজ কর্মী আনিছুর রহমান, আব্বুস সালাম, হুমায়ুন কবীর, জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ ও সাবেক শিক্ষার্থী জিল্লুল হক।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজ শিক্ষার্থী মাজহারুল ইসলাম এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী লাবনী রানী নাথ। অনুষ্ঠানে সংসদ সদস্য নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে কলেজের শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে শিক্ষক শিব্বির আহমেদ প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com