1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জগন্নাথপুরে অজ্ঞাত নারীর বিবস্ত্র ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪২ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ডুবার পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৪০) বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (৯ মে) বিকাল ৪টার দিকে উপজলোর কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের এক ডোবার পাশ থেকে মৃত দেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নাদামপুর গ্রামের পতিত জমির এক ডোবার পাশে ওই নারীর বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃত দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় এক স্কুল শিক্ষক জামাল উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ওই নারীর মৃতদেহ বিবস্ত্র ছিল। বাম পায়ে ও ডান হাতের বেশ বেশকিছু অংশ ক্ষতবিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; শিয়াল বা কুকুরে দ্বারা এ ক্ষত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে; ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাহার নাম পরিচয় কারো জানা নেই।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com