স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নছির আলীর অবসরজনিত বিদায় উপলক্ষে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুহেল মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক মাহফুজুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি নজির আলী, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, প্রবাসী কামাল উদ্দিন,বিদ্যালয়ের শিক্ষক আবুল হাসান, আবুল কালাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল মতিন, মুজিবুর রহমান, আবু তাহের, দৈনিক কালবেলা পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব, অভিভাবক আব্দুল বাছিত সুমন, কয়ছর মিয়া, শিক্ষার্থী মেঘলা রানী বৈদ্য, তাইবা বেগম ও মিনহা বেগম।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষক
নজির আলী সততা ও নিষ্ঠার সাথে এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর এই অবদান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। মানুষ গড়ার এই কারিগরকে আমরা কখন ভুলবনা। গুণী এই শিক্ষকের অবসর গ্রহণ জীবন সুন্দর ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।
পরে সংবর্ধিত প্রধান শিক্ষক কে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।