স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নে সামাজিক সংগঠন আইডিয়াল ভিলেজ ফোরাম এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে বুধবার ৮০টি দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা করেছে।
সংগঠনের সভাপতি মুজাক্কির হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মীর বরকত আকবরের পরিচালনায় এক সভা অনুষ্টিত হয়।সভার শুরুতে
পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নাজমুল ইসলাম। বক্তব্য দেন রোটারিয়ান এম এম সুহেল, মীরপুর বাজার স্বাদ এন্ড কোং পরিচালক ফয়সাল, সংগঠনের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি লিতু খান,সিনিয়র সদস্য গোলাম শাহরিয়ার আনু, সাধারণ সম্পাদক মীর বরকত আকবর,সাংগঠনিক সম্পাদক সুলতান মিয়া অর্থ সম্পাদক হাবিব হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নাজমুল হাসান, স্বাস্থ্য বিযযক সম্পাদক শুভ্র দেব ক্রীড়া, সম্পাদক ইউছুফ আলী,রুবেল আহমেদ প্রমুখ। পরে দরিদ্র পরিবারে গরু মাংসসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply