1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে আইসিটি প্রশিক্ষণের উদ্ধোধনকালে পরিকল্পনামন্ত্রী-সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে যারা তাদের রেহাই নেই

  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৫৫৯ Time View
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার  দুনীতি বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে তা সারা দেশে চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি দুনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে যারা তাদের রেহাই নেই। পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবাসমূহ জনগণের দৌড়গোড়ায় পোঁছে দেওয়ার পাশাপাশি দুনীতি কে বিদায় জানাতে সরকার বদ্ধপরিকর। তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রকল্প গ্রহণে সর্তক ও শুধু শহর কেন্দ্রীক ভাবনা না রাখতে আহ্বান জানান। তিনি বলেন সরকার শহরের সুবিধাগুলো  গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে  নিরলস ভাবে কাজ করছে।ফলে গ্রাম এখন শহরে পরিণত হচ্ছে। সরকারের এসব উন্নয়ন দেখে একটি মহল ঈষান্বিত হয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি
 আজ দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষিত তরুণ তরুণীদের আইসিটি ও আউটসোসিং বিষয়ক প্রশিক্ষণের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব  এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাহ্ফুজুল আলম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিমপ প্রমুখ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com