প্রেস বিজ্ঞপ্তি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও (পূর্বপাড়া) শাহী জামে মসজিদ প্রাঙ্গণে ইজমা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১২তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে আয়োজিত এ মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের আগে পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং গ্রামের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ইজমা ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘ ১২ বছর ধরে ধারাবাহিকভাবে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে। গ্রামের যুবসমাজের উদ্যোগে গঠিত এই সংগঠনটি স্থানীয় যুবকদের পাশাপাশি দেশের বাইরে অবস্থানরত গ্রামের যুবক এবং সকল প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে।
প্রবাসী ও স্থানীয় যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর ইফতার মাহফিলের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। সমাজের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাই আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।