স্টাফ রিপোর্টার –
জগন্নাথপুর উপজেলা ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ২০তম বৃত্তি বিতরণ অনুষ্ঠানে এবার ১৫ জন
শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি প্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমির হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের ইমাদ উদ্দিন, একই বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহরিমা আক্তার রুমি, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রবেশ দেবনাথ, জমির উদ্দিন, কবি নজরুল সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমাদ উদ্দিন আকাশ, লিডিং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তারেক রহমান, কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ ওমর বায়েজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শায়েক আহমেদ, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল আলীম,জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেল আহমদ, একই বিশ্ববিদ্যালয়ের আব্দুল মুমনি আমিন উদ্দিন, ও লিডিং ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব সিভিল ইন্জিনিয়ারিং রাজ জয়নুল।
এছাড়াও শিক্ষা সংগ্রামী মনিকা দে ও দৃষ্টিহীন শিক্ষার্থী চয়ন তালুকদার কে বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এম এ নুর সাধারণ সম্পাদক হাসনাত আহমেদ চুন্নু, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ট্রাস্টি মেয়র হুমায়ুন কবির,ডেপুটি স্পিকার আবহাব হোসেন, ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা ট্রাস্টি নুরুল হক লালা মিয়া, ভাইস চেয়ারম্যান ড,সানাওয়ার চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম এ কাদির, খান জয়নাল আবেদীন, ট্রাস্টি ইকবাল এম হোসাইন, রফিক মিয়া,সাজ্জাদ মিয়া, ট্রাস্টি কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলেছুর রহমান, আল জান্নাত ইনস্টিটিউটের সভাপতি আকমল খান,
জগন্নাথপুর পৌরসভার প্রয়াত মেয়র পুত্র ট্রাস্টি আবুল হোসাইন সেলিম উপস্থিত ছিলেন।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী রাসেল আহমদ বলেন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য মাইলফলক হিসেবে কাজ করছে। আমরা এ ট্রাস্টের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে শিক্ষার প্রসারে ট্রাস্ট নেতৃবৃন্দের মতো মানবিক কাজ করার মাধ্যমে জীবন গড়তে চাই। প্রসঙ্গত
এসব শিক্ষার্থীদের মধ্যে অনেকের জীবন সংগ্রাম ও সফলতার গল্প নিয়ে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ প্রতিবেদন প্রকাশিত হয়।
Leave a Reply