1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

জগন্নাথপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ৫০৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে উদীচী শিল্পী গোষ্ঠী’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে জগন্নাথপুর পৌরসভা মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি বিজন কুমার দেব, সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দেব, মহিলা সম্পাদিকা মৌসুমী রাণী রায়, মো.শাহজাহান মিয়া, উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর উপজেলা শাখার সম্পাদক সদস্য আকমল হোসেন ভূইয়া, নুর আহমদ রুদ্র, রনিরাজ, সদস্য জুয়েল হোসেন প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য জুনেদ আহমদ ও গীতাপাঠ করেন সদস্য উজ্জ্বল দেব। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মৌসুমী রাণী রায় ও শিশু শিল্পীগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com