স্টাফ রিপোর্টার::
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা পেশাজীবী শাখার সাধারণ সম্পাদক জুলফিকার আহমদ মনির নাম ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল কবির উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে জুলফিকার আহমদ মনির নাম ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান বলেন, আমার ঐক্যবদ্ধভাবে আমাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মাঠ কাজ করব।