1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে এক মসজিদের ইমামকে মারধর করে মসজিদ থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ

  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৩৭৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে এক মসজিদের ইমাম কে মারধর করে নগদ ২০ হাজার টাকা নিয়ে মসজিদ থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন। গতকাল রবিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর জামে মসজিদের ইমাম জকিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের হাফিজ মাওলানা মোঃ আব্দুর রহিম ওই মসজিদের ইমাম ও হাফিজ হিসেবে রমজান মাসের শুরু থেকে দায়িত্ব পালন করছিলেন। কিন্তুু গত ১৮ রমজান রাত অনুমান এক ঘটিকার সময় আসামপুর নন্দিরগাঁও গ্রামের হামদু মিয়ার ছেলে আব্দুস সালাম ও একই গ্রামের ছুবা মিয়ার নের্তৃত্বে ৮/১০জন লোক এক মহিলার নাম ধরে মসজিদের হোজরার দরজায় ডাকাডাকি করে তালাভেঙ্গে আমাকে মারধর করে হোজরা থেকে আমার ২০ হাজার টাকা নিয়ে যায়। এবং আমার মাসিক বেতন ও রমজানের হাদিয়া না দিয়ে রাত আড়াইটায় আমাকে হোজরা থেকে বের করে দেয়। ইমাম হাফিজ মাওলানা মোঃ আব্দুর রহিম জানান, হঠাৎ করে মসজিদে এসে সালাম ও ছুবা আমাকে মারধর করে আমার টাকা নিয়ে বেতন ও রমজানের হাদিয়া না দিয়ে বের করে দেয়ায় আমি বিপাকে পড়েছি। বিষয়টি গ্রামের মুসল্লীদের জানালেও তারা কোন প্রতিকার না করায় বিচারের আশায় লিখিত অভিযোগ দিয়েছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, মসজিদের ইমামের লিখিত অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com