1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এক মহিলা গলা কেটে আত্মহত্যার চেষ্ঠা

  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৩১৪ Time View

স্টাফ রিপোর্টার :; জগন্নাথপুর পৌর এলাকায় এক মহিলা নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্ঠা করেছেন। মুমুর্ষ অবস্থায় ওই নারীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে জগন্নাথপুর মাছ বাজারের বাথরুমে। জানা যায়, জগন্নাথপুর পৌর এলাকার স্বামী পরিত্যক্তা আনু মিয়ার স্ত্রী রিতা বেগম (৩৫) এক মেয়েকে নিয়ে জগন্নাথপুর পৌরসভার পেছনের বস্তিতে বসবাস করেন। রোববার বিকেলে তিনি জগন্নাথপুর মাছ বাজারের বাথরুমে ঢুকে নিজেই নিজের গলা ব্লেড দিয়ে কেটে ফেলার চেষ্ঠা চালান। এসময় বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনকে বিষয়টি জানান। পরে বাজার তদারক কমিটির সেক্রেটারী মুমুর্ষ অবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী দিলোয়ার হোসেন জানান, ওই নারী বেশ কিছুদিন ধরে তার মেয়ের স্বামীর বিরুদ্ধে আমার নিকট নানা অভিযোগ করেছিলেন। কি কারণে তিনি আত্মহত্যার চেষ্ঠা চালিয়েছেন তা জানতে পারিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। চিকিৎসকরা শঙ্কামুক্ত না হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরসালিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com