স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গণটিকাদান কর্মসুচির প্রথম দিনে টিকা দিয়েছেন পাঁচ হাজার ৪শ’ জন।
আজ শনিবার ( ৭ আগষ্ট ) সকাল ৯টায় থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্পেইনে জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মোট ২৭টি কেন্দ্রে টিকা দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে দুইশত জন করে মোট পাঁচ হাজার ৪শ’ জনকে টিকা দেওয়া হয়। তবে কেন্দ্রেগুলোতে স্বাস্খ্যবিধি উপেক্ষিত ছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, জগন্নাথপুরে প্রথম ধাপে ২৭টি কেন্দ্রে ৫ হাজার ৪শ’ মানুষের মাঝে সিনোফার্মের ভ্যাকসিন (টিকা) প্রদান করা হয়েছে। পরবর্তী সরকারি নির্দেশন পেলে এই কার্যক্রম শুরু হবে।
Leave a Reply