1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে কোমল পানীয়তে নেশাদ্রব্য মিশিয়ে ধর্ষণচেষ্টা, ভাসুরপুত্র গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ১৫৬৪ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্যে মিশিয়ে পরিবারের লোকজনকে পান করিয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেছে শাহিন আহমদ (২৮) ওরফে সুনু মিয়া নামে এক যুবক। এ অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার জেলহাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গড়িয়া (শরিফপুর আইজলা) গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার মিরপুরের শরিফপুর আইজলাবাড়ীর এলাকার জনৈক গৃহবধূ বাড়িতে বোরো জমিনে কাজ করার জন্য তার ছোট বোনের স্বামী সুনামগঞ্জ সদরের মনপুর গ্রামের মৃত শফর আলী ছেলে জালাল মিয়া (৩০) কয়েকদিন আগে ওই নারীর বাড়িতে আসেন। গত ১০ অক্টোবর রাত ৮টার দিকে জালাল মিয়া এবং গৃহবধূর ভাসুরের ছেলে শাহিন আহমদ একটি কোমল পানীয় নিয়ে আসলে গৃহবধূর স্বামী ও তার আট বছরের ছেলে তা পান করে বসতঘরের অন্য একটি কক্ষে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে শাহিন ও জালাল ওই গৃহবধুর শয়নকক্ষে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে শাহিন ও জালাল পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী গত সোমবার জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে গৃহবধূ উল্লেখ করেছেন, ওই রাতে তার স্বামী ও সন্তান কোমল পানীয় পান করলেও তিনি করেননি। ওই পানীয়তে নেশাজাতীয় দ্রব্য মেশানো হয়েছিল।

জগন্নাথপুর থানার এএসআই মুক্তার আলী বলেন, ওই নারীর লিখিত অভিযোগের শাহিন আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে ধরার চেষ্টা চলছে। এ ব্যাপারে নারী বাদী হয়ে মামলা করেছেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com