1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ক্রীড়া সংগঠক প্রয়াত মাহবুবুর রহমানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৫৫২ Time View

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার আমৃত্য সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক প্রয়াত মাহবুবুর রহমান এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে  স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ইকড়ছই মাদ্রাসার হল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাসান আদিল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, ক্রীড়া সংগঠক সালাউদ্দিন আহমদ, ফুটবল অ্যাসোসিয়েশনের  প্রতিষ্ঠাতা সভাপতি জাহির উদ্দিন, সাবেক ফুটবলার শাহ জামাল, উপদেষ্টা রুমানুল হক রুমেন, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া, বাফুফে কোচ রাহুল আমিন রাহুল, বাফুফে কোচ শাপলা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ, বর্তমান সাধারণ সম্পাদক সামিনুর রহমান ভূঁইয়া প্রমুখ ।
এসময় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শোকবার্তা ক্রেস্ট প্রয়াত মাহবুবুর রহমান এর ছেলে মুবিন এর হাতে হস্থান্তর করেন ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি হাসান আদিল ও সাধারণ সম্পাদক সামিনুর রহমান ভূঁইয়া।

সংগঠনের সদস্যরা জানান, করোনা ভাইরাসের পরিস্থিতি ও সরকারি বিধিনিষেধ থাকায় আমাদের আয়োজন ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রয়াতের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল করিম ফারুকী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com