1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

জগন্নাথপুরে জাতির জনকের জন্মবার্ষিকী উদযাপন 

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৩৬ Time View

স্টাফ রিপোর্টার-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিক উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার  সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রেণিপেশার সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারনীন আরা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ

এদিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম,  জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আওয়ামী লীগ নেতা আকমল খান, লুৎফুর রহমান সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন,সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন,প্যানেল মেয়র সাফরোজ ইসলাম,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, উপজেলা ছাত্র লীগের সাবেক ভারপ্রাপ্ত  সভাপতি কল্যাণ কান্তি রায়,সানী,বর্তমান সভাপতি আব্দুল মুকিত প্রমুখ

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com