1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

জগন্নাথপুরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২২ Time View

স্পোর্টস রিপোর্টার::

জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে বর্নিল সাজে এবং জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর ও যুক্তরাজ্যপ্রবাসী চৌধুরী মোঃ সিমন। পরে উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তফজ্জুল হক সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল দেবের পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর ও যুক্তরাজ্যপ্রবাসী চৌধুরী মোঃ সিমন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম,যুক্তরাজ্য প্রবাসী গ্রেটার মানচেষ্টার শাখার এটিএন বাংলা’র প্রতিনিধি আমিনুল হক ওয়েছ, যুক্তরাজ্যপ্রবাসী আলিফ মিয়া, উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা আবুল কালাম আকন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com