1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে ট্যালেন্টপুলে বৃত্তিতে শিক্ষক দম্পতির মেয়ে সৃজার প্রথম স্থান অর্জন

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ Time View

স্টাফ রিপোর্টার::
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে শিক্ষক দম্পতির মেয়ে অনন্যা দাশ সৃজা।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়।
সৃজা জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা গোপাল চন্দ্র দাস দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং তার মা শিপ্রা রানী দাশ জগন্নাথপুর নার্সারী স্কুলের সহকারী শিক্ষক।
সৃজা এর আগে সুনামগঞ্জ জেলা পরিষদ মেধাবৃত্তি ও পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তসহ সরকারি-বেসরকারি একাধিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
সৃজার বাবা উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস মেয়ের আগামী দিনের ভালো ফলাফলের ধারাবাহিকতার জন্য সবার আশীর্বাদ/ দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com