1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জগন্নাথপুরে তিনদিন ধরে দোকান কর্মচারী নিখোঁজ

  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ১০২৮ Time View

স্টাফ রিপোর্টার”::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর বাজারের এক দোকান কর্মচারী  তিন দিন ধরে নিখোঁজ। এঘটনায় জগন্নাথপুর থানায় নিখোঁজ দোকান কর্মচারীর বড় ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি রজু করেছেন। কাজল দাস(১৪) নামের এই কর্মচারী জগন্নাথপুর  উপজেলা দাসনোওয়াগাঁও গ্রামের কবিন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের দাসনোওয়াগাঁও গ্রামের কবিন্দ দাসের ছেলে কাজল দাস(১৪) বাড়ীজগন্নাথপুর বটেরতল এলাকার বাসিন্দা জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মৃদুল দেবের টেইলারিং দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে মালিকের বাড়িতে খাওয়া ধাওয়া করে রাত্রি যাপন ও সকালে দোকানে আসত। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে সে আর দোকানে যায়নি। বেলা বাড়ার পর থেকে তার খোঁজ খবর নেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে আত্বীয় স্বজনসহ সব জায়গায় খোঁজ খবর করে তাঁর কোন সন্ধান মিলেনি।  নিখোঁজ দোকান কর্মচারীর  ভাই প্রনয় দাস জানান,আমার ভাই কে খুঁজে না পেয়ে আমাদের পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছি। এখনো সন্ধান পাওয়া না যাওয়ায় দুশ্চিন্তায় আছি।
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মৃদুল দেব জানান, গত এক বছর ধরে সে দোকানে কাজ করছে। কোনদিন কাজে ফাঁকি দেওয়া কিংবা বাজে আড্ডা দিতে দেখিনি। হঠাৎ করে উদাও হয়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছি।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মুসলেহ উদ্দিন বলেন, তরুণ দোকান কর্মচারী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com