স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়া দিনভর গণসংযোগ করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল থেকে তিনি বিকেলে পর্যন্ত পৌরএলাকার কেশবপুরের উত্তরপাড়া, মাঝপাড়া, বড়খা, কেশরপুর বাজার ও হবিবপুরের আশিঘর এলাকায়
ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকার ভোট প্রার্থনা করেছেন। গণসংযোগকালে তিনি, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং জগন্নাথপুর
পৌরবাসির সার্বিক উন্নয়নের জন্য নৌকায় ভোট প্রার্থনা করেন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন কেশবপুরের সাবেক মেম্বার ফারুক মিয়া, প্রবীন মুরব্বী আলিফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার,সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া,
জগন্নাথপুর পৌরসভার প্রথম প্যানেল চেয়ারম্যান সাবেক কাউন্সিলর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, আওয়ামী
লীগ নেতা আব্দুল শহিদ, আব্দুল হাসিম, আব্দুর রাজ্জাক, আবু মিয়া, উপজেলা যুবলীগের সহসভাপতি মাহবুবুর রহমান ভঁইয়াসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
Leave a Reply