1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

জগন্নাথপুরে দিনভর মাইকিং, অপ্রয়োজনে বের হলে কঠোর ব্যবস্থা

  • Update Time : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৯৬১ Time View

স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে কাল বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের ‘কঠোর লকডাউন শুরু হচ্ছে। সরকার কর্তৃক ঘোষিত লকডাউন কার্যকর করতে সুনামগঞ্জের জগন্নাথপুরে আজ বুধবার দিনভর মাইকিং করে প্রচারণা চালানো হয়। সরকারি নির্দেশনা মেনে জরুরি কাজ ছাড়া অপ্রয়োজনে ঘরের বাহিরে কাউকে বের না হওয়ার আহবান জানানো হয়। অযথা বাহিরে ঘোরাঘুরি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে গত মঙ্গলবার জগন্নাথপুরে ১০ জন করোনায় শনাক্ত হন। এরআগে জগন্নাথপুর উপজেলায় ২৪৮ জন আক্রান্ত হন।
সম্প্রতি জগন্নাথপুরের আটঘর গ্রামে তিনজন করোনার উপসর্গে মারা গেছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুদন ধর বলেন, সংক্রমণ প্রতিরোধে আমরা কাজ করছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, লকডাউন বাস্তবায়নে জনসচেতনতার জন্য আমরা প্রচারণা চালিয়েছি। অযথা ঘরের বাহিরে বের হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com