1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

জগন্নাথপুরে দ্বিতীয় দিনে টিকা নিলেন ৫৯ জন

  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৪ Time View

স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন কার্যক্রমের দ্বিতীয় দিনে আজ সোমবার (৮ ফেব্রুয়ারি)  জগন্নাথপুরে টিকা নিয়েছেন ৫৯ জন। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি টিকাদান কেন্দ্রে আগ্রহীরা টিকা নেন। সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মসুচীর পাশাপাশি সাধারণ মানুষ টিকা নিয়েছেন। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৬০জন। এরমধ্যে পুরুষ ৪৪ ও ১৬জন নারী। দ্বিতীয় দিনে আজ ৫৯ জন টিকা নেন। তারমধ্যে পুরুষ ৪১ জন ও নারী ৮ জন। এদিকে গত দুইদিনে যারা টিকা দিয়েছেন তাঁরা সবাই সুস্থ রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ’ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। এরমধ্যে ৪ হাজার ৪শ’ জনকে এই ভ্যাকসিন দুইবার করে দেওয়া হবে। এরই মধ্যে ১৮৩ জন টিকা নিতে আগ্রহী নিবন্ধন করেছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জানান, গত দুইদিনে জগন্নাথপুরে ১১৯ জন টিকা নিয়েছেন। তাঁরা সবাই সুস্থ আছেন। মানুষ উৎসাহিত হয়ে টিকা দিচ্ছেন। জীবন সুরক্ষায় এই টিকা সবার জন্য দরকার।

তিনি জানান, প্রতিটি টিকাদান কেন্দ্রে দুইজন প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী ও চারজন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com