1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে নদীর মাছ লুটে হামলা-সংঘর্ষ আহত-২৫

  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ১৬১৭ Time View

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এরমধ্যে এক পক্ষের ১৬ আহত ব্যক্তি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১টার দিকে জগন্নাথপুরের তেলিকোনা চন্ডিডর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসি জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলির তেলিকোনা চন্ডিডর এলাকায় কামালী খাল নদী সরকারিভাবে লিজ নেন কাউন্সিলর সুহেল মিয়ার পক্ষের তেলিকোণা গ্রামের নাজির মিয়াগংরা। গতকাল লিজকৃত নদীতে জোরপূর্বকভাবে মাছ ধরতে পাশ্ববর্তী দিরাই উপজেলার ওসনপুর গ্রামের মালিক মিয়া ও জামাল হোসনের পক্ষের লোকজন হামলা চালায়। এতে তাঁদের বাঁধা প্রদান করলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসন্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হন। এরমধ্যে জগন্নাথপুরে ২০ জন চিকিৎসা নিচ্ছেন। তাঁরা হলেন, আহতরা হলেন সরিফ উদ্দিন (৪৫), রুবেল মিয় (২২), নাজিম উদ্দিন (৪০), ফখরুল (৪৫), ফারুক মিয়া (৫০), কমর উদ্দিন (২৫), কামরুল ইসলাম (৩০), নুরুল ইসলাম (৪০),আব্দুল মছব্বির (৬০), আতাউর রহমান (২৭), আবুল মূছা (২৫), নবী হোসেন (৪০), রইছ উদ্দিন (৩০), রাজন মিয়া (২৭), আশিকুর রহমান(২৮), ফজর আলী (৪৫), রুনু মিয়া (৫০), মির্জা হোসেন (৩২) আলম মিয়া (৩৫) ও মাহতাব উদ্দিন (৬০)। অপর আহতরা দিরাইয়ে চিকিৎসাধীন রয়েছেন।
লিজকৃত নদীর মালিক পক্ষের নাজির উদ্দিন জানান, বেআইনিভাবে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে লোকজনকে মারধর করে আমাদের ৬ জেলেসহ দুইটি মাছ ধরার নৌকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
অপরদিকে জামাল মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করেও তাঁদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান করে বলেন, ইজারাকৃত নদীতে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। তবে পরিস্থিতি এখন শান্ত।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল সাদাত বলেন, মারামারির ঘটনায় আহত ২০ জনকে আমরা চিকিৎসা দিচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com