স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শারদীয় দুর্গা উৎসব মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। এসময় জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ তাদের সঙ্গে ছিলেন। গতকাল সোমবার দুপুরে জগন্নাথপুর কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন। এরপর দাস সম্প্রদায় পূজা মন্ডপ, বাসুদেব বাড়ি আবাসিক এলাকার সুরম্য মন্ডপ আনন্দময়ী পূজা মন্ডপ পরিদর্শন করেন। এছাড়া আলীপুর সার্বজনীন পূজা মন্ডপ, পুরাতন আলাগদী সার্বজনীন পূজা মন্ডপ, রানীগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্ডপ, কলকলিয়া মাতৃবন্দনা সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
সন্ধ্যার পর রানীগঞ্জ বাজার পূজা মন্ডপ পরিদর্শন করে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন নেতৃবৃন্দ ।রানীগঞ্জ মন্ডপ কমিটির সভাপতি নিশী কান্ত রায় এর সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক অমিত দেবের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা,জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি আশুতোষ দাশ, সুজিত কুমার রায়, রূপক কান্তি দে,বিদ্যুৎ রায়,জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিষদ সদস্য নারায়ন চক্রবর্তী,
জন্মাষ্টমী উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক এড,কুশল পাল,জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঙ্কজ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সাংবাদিক গোবিন্দ দে, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন সহ সাধারণ সম্পাদক অধীর দাস,সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুমন দাস, জেলা কমিটির নেতা জয়ন্ত বণিক,জয়ন্ত দাস,সুজিত দে,গৌতম দাস, রানীগঞ্জ বাজার পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক অতীন্দ্র সূত্রধর, বাদল দাশ,জগন্নাথ দাস প্রমুখ এর আগে পুরাতন আলাগদী সার্বজনীন পূজা মন্ডপে পাইলগাঁও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সদস্য সচিব দীপক দাসের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাত আটটায় কলকলিয়া ইউনিয়নের খাশিলা মাতৃবন্দনা পূজা মন্ডপ কমিটির উদ্যাগে আলোচনা সভা মাতৃবন্দনা পূজা মন্ডপ কমিটির সভাপতি সঞ্জয় দে সনজিত এর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শিক্ষক রূপক কান্তি দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি, জগন্নাথপুর উপজেলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেব,মাতৃবন্দনা পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক অমিত দাশ গুপ্ত। সভায় জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ ভূঁইয়া সহ পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আরতি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে মন্ডপ কমিটির সভাপতি বিভাষ দে সহ নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। আনন্দময়ী পূজা মন্ডপ কমিটির সভাপতি রিংকু ভট্টাচার্য্য সহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দাস সম্প্রদায়ের পূজা মন্ডপে কমিটির সভাপতি রবীন্দ্র দাস সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলীপুর সার্বজনীন পূজা মন্ডপে কমিটির সভাপতি মিশন রায়, পুলক রায় সহ নেতৃবৃন্দ ফুল দিয়ে স্বাগত জানান।