1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে প্রথমদিনে করোনার টিকা নিলেন ৬০ জন

  • Update Time : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯২ Time View

স্টাফ রিপোর্টার::
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরেও আজ রোববার (৭ ফেব্রুয়ারি) করোনাভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। এদিন ৬০ জন টিকা নিয়েছেন। দুপুর ১২টায় প্রথম টিকা নিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। এরপর যথাক্রমে টিকা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোছলেহ উদ্দিন, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহুবুবুল হক শেরিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, ডাক্তার, নার্সসহ বিভিন্ন পযার্য়ের মানুষ টিকা নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ’ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। এরমধ্যে ৪ হাজার ৪শ’ জনকে এই ভ্যাকসিন দুইবারে দেওয়া হবে। প্রথম টিকা দেওয়ার ২৮ দিনের পর দ্বিতীয় টিকা দেওয়ার মাধ্যমে করোনা ভাইরাসের ডোজ প্রদান সম্পন্ন হবে। তবে পর্যাক্রমে আরও ভ্যাকসিন পাওয়া যাবে বলে  সংশ্লিষ্টরা জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি টিকাদান টিমের মাধ্যমে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুদন ধর জানান, স্বর্ত:স্ফুতভাবে মানুষ টিকা দিয়েছে। কারও কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। জীবন সুরক্ষায় এই টিকা সবার জন্য দরকার। তিনি জানান, প্রতিটি টিকাদান কেন্দ্রে দুইজন প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী ও চারজন করে স্বেচ্ছাসেবক রয়েছেন। এরমধ্যে ১৩০ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে প্রথম দিন ৬০ জন টিকাগ্রহণ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com