1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রথম করোনা শনাক্ত সেই তরুণ সুস্থ হয়ে উঠছে, ছাড় পেতে পারে কাল

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগনন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী ১৭ বছরের তরুণ সুস্থ হয়ে উঠছে।
কাল রোববার অথবা সোমবার চিকিৎসা শেষে ছাড় পেতে পারেন তিনি। এমন তথ্য আজ শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর
এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
ডা মধু সুদন ধর বলেন, গত ১৭ এপ্রিল নারায়নগঞ্জ থেকে পরিবারের ১১ সদস্য সঙ্গে ওই তরুণ এলাকায় ফিরেন। এ খবর পেয়ে ১৯ এপ্রিল আমরা তাদের নমুনা সংগ্রহ করি সিলেটের প্রেরণ করি। ২২ এপ্রিল প্রতিবেদন আসে ওই তরুণ করোনা পজিটিভ। ওই আক্রান্ত রোগিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইশোলেশন ওয়ার্ডে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসা প্রদানে আক্রান্ত তরুণ সুস্থ হয়ে উঠছে। রবিবার অথবা সোমবার তাকে হাসপাতাল থেকে ছাড় দেয়া হবে। তিনি বলেন, জগন্নাথপুরে এখন পর্যন্ত মোট ৬ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। ৬ জনের মধ্যে একজন সিলেট, আরেকজন আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর চারজন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। আমরা প্রতিনিয়ত তাদের খোঁজ খবর নিচ্ছি।

প্রসঙ্গত, জগন্নাথপুরের উপজেলার উত্তর নাদামপুর গ্রামের প্রথম করোনা রোগী শনাক্ত হন। প্রতিবেদন আসার পর পরই নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার মো: ইয়াসির আরাফাতের নেতৃত্বে আক্রান্তের বাড়ি থেকে রোগীতে চিকিৎসার জন্য সিলেট শহীদ শামছুদ্দিন হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় ১৫০টি বাড়ী লডডাউন করা হয়।

জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com