1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না

জগন্নাথপুরে প্রধান শিক্ষক তছর আলীর ১৬ তম মৃত্যু বার্ষিকী আজ

  • Update Time : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৩৩৩ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তছর আলীর ১৬তম মৃত্যু বার্ষিকী আজ ২৫ আগষ্ট। ২০০৫ সালের এই দিনে হঠাৎ করে  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি  ইন্তেকাল করেন।

 

তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, প্রবাসী নলুয়া সংঘ ও পারিবারিক উদ্যাগে স্মরণ সভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী আকিকুন নেছা  তিন মেয়ে যথাক্রমে নার্গিস সুলতানা ডেইজি,শার্মিন সুলতানা চামেলি ও আনিকা সুলতানা সুইটি সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন।


তাঁর ছোট ভাই ফররুখ আহমদ উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ও আরেক ভাই রিপন মিয়া গ্রীস প্রবাসী। তাঁর  বড় জামাতা রুপুল মিয়া হিমেল এনসিসি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্হাপক হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য প্রধান  শিক্ষক মোঃ তছর আলী উপজেলার একজন সুনামধন্য শিক্ষক হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। তিনি রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে ১৮ বছর কর্মরত থাকাবস্হায় নিজ এলাকায় ১৯৯৬ সালে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৯৮ সালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেন।২০০১ সালে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হন।২০০৩ সালে তাঁর নেতৃত্বে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মনোনীত হয়।২০০৫ সালের এই দিনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ১৯৫৭ সালের ১৩ এপ্রিল উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেরী গ্রামে তোয়াহিদ উল্যাহ ও ছুরত বিবি দম্পতির ঘরে জম্মগ্রহণ করেন গুনী এ শিক্ষক । প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে ছিল তাঁর সুসম্পর্ক।

 

শিক্ষকতার পাশাপাশি অবহেলিত জনপথের উন্নয়নে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।তাঁর ছোটভাই কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ বলেন, তিনি ছিলেন ভাটি অঞ্চলের মানুষের শিক্ষার মানোন্নয়নের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। এলাকার মানুষ তাকে আজো একজন আলোকিত মানুষ হিসেবে স্মরণ করেন। পরিবারের লোকজন হিসেবে আমরা গর্বিত।

 


মরহুমের বড় জামাতা এনসিসি ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার রুপুল মিয়া হিমেল বলেন, পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনা করে প্রতি বছরের মতো এবারও পারিবারিকভাবে নিজবাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া বলেন, শিক্ষক তছর আলী  ছিলেন আমাদের গর্বের মানুষ। মৃত্যু বার্ষিকির দিনে আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com