1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

জগন্নাথপুরে প্রশাসনের আয়োজনে “জুলাই স্মৃতি ফুটবল” টুর্নামেন্টের উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ Time View

স্পোর্টস রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগষ্টে শহীদদের স্মরণে ইউনিয়ন পর্য়ায়ে ‘জুলাই স্মৃতি ফুটবল’ টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো বরকত উল্লাহ।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার,জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুহেল, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় অংশ নেয় পৌরসভা একাদশ ও পাইলগাঁও ইউনিয়ন একাদশ। পাইলগাঁও একাদশ কে ০১ গোলে হারিয়ে উদ্বোধনে ম্যাচে জয় পেয়েছে জগন্নাথপুর পৌরসভা।

প্রসঙ্গত, জগন্নাথপুর পৌরসভা ও ৮ ইউনিয়ন থেকে মোট ৯ টি দল জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com