1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে ফরমালিনযুক্ত ফলে বাজার সয়লাব, দেখার কেউ নেই

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ২৭৯ Time View

স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফরমালিনযুক্ত মৌসুমি ফলে বাজার সয়লাব হয়ে গেছে।
ফরমালিনযুক্ত ফলের মধ্যে রয়েছে আনারস, আম, কলা, আপেল, আগুর, লিচু, মাল্টা ও খেজুর। দীর্ঘদিন ফল ব্যবসায়ীরা ফরমালিনযুক্ত ফল বিক্রি করে এলেও এখনো পর্যন্ত বাজার মনিটরিং কমিটি অথবা ভেজালবিরোধী কোনো অভিযান নেই।

বুধবার বাজার ঘুরে দেখা গেছে, জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলারব সব ক’কটি হাটবাজারে ফরমালিনযুক্ত মৌসুমে ফলে সর্বত্র ছড়িয়ে পড়েছে। ফল বাজারে লক্ষ্য করা গেছে উপর থেকে আম সুন্দর দেখা গেলেও ভেতরে পচন দেখা গেছে। এসব আম খেয়ে মানুষ পেটের পীড়াসহ বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হতে পারে বলে অনেকে দাবি করেন।

জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন জানান, এ সপ্তাহে তিনি বাজারের আম কিনেন। আমগুেেলাতে এধরনের কেরেসিনের মতো দুর্গদ্ধ পাওয়া গেছে। তারা অচিরেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ফলের পরীক্ষা করার দাবি জানিয়েছেন।

তবে বাজারের কয়েকজন ফল ব্যবসায়ীর দাবী ফলে কোনো ধরনের ফরমালিন নেই। তারা সিলেট শ্রীঙ্গল থেকেসহ দেশের বিভিন্ন স্থানে থেকে আমসহ বিভিন্ন প্রকারের মৌসমী ফল ক্রয় করে বাজারে বিক্রি করেন। তারা জানান, আড়তধাররা যদি ফলে ফরমালিন দিয়ে থাকেন তাহলে আমরা জানি না। শুধুমাত্র কিনে এনে বিক্রি করেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

জগন্নাথপুর পৌরশহরের ফল ব্যবসায়ী দোলন মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, আমরা ফলে ফরমালিন দেই না। বিভিন্ন জাতের মৌসুমী ফল দেশের বিভিন্নস্থান থেকে ক্রয় করে স্থানীয় বাজারে বিক্রি করি। আড়তধাররা যদি ফলে ফরমালিন মেশায় তাহলে আমাদের জানা নেই।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামছুদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ভেজাল মেশানো যে কোনো খাবার খেলে দীর্ঘদিন পরে হলেও এর উপসর্গ দেখা দেবে। এমকি কী ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভেজাল মেশানো ফল, তরকারি, মাছ, মাংসসহ কোনো কিছুই খাওয়া ঠিক নয়।

জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ফল পরীক্ষা-নিরীক্ষা করার মতো কোনো যন্ত্র নেই আমাদের কাছে। ফরমালিন বা কার্বাইট পরীক্ষার মেশিন ৪/৫ দিনের মধ্যে আসবে। তখন অভিযানে নামব।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com