1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে ফসল রক্ষা বেড়িবাঁধ প্রকল্প কমিটি গঠন শুরু, গত বছরের চুড়ান্ত বিল না পাওয়ায় ক্ষোভ

  • Update Time : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৮ Time View
বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের প্রকল্প কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে  উপজেলার নলুয়া হাওর পাড়ের চিলাউড়ায় ইউনিয়ন পরিষদের মাঠে গণশুনানির মাধ্যমে প্রকল্প কমিটি গঠন শুরু হয়। এসময় গত বছরের চুড়ান্ত বিল না পাওয়ায় কৃষকরা ক্ষোভ প্রকাশ করেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার তদারক কমিটির সভাপতি  মেহেদী হাসান এর সভাপতিত্বে ও সদস্য সচিব পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসান গাজীর পরিচালনায় এতে জনপ্রতিনিধি, কৃষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
এসময় নলুয়া হাওরের ফসল রক্ষায় গত বছরের ২ নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আল আমীন বলেন, অনেক ধারদেনা করে গত বছর শতভাগ কাজ বাস্তবায়ন করেছি এখনো চুড়ান্ত বিল না পাওয়ায় অর্থ কষ্টে আছি।
চিলাউড়া হলদিপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া জানান,গত বছরের চুড়ান্ত বিল না পাওয়ায় এবার প্রকল্প কমিটির দায়িত্ব নিতে জনপ্রতিনিধি ও কৃষকের মধ্যে অনাগ্রহ রয়েছে। ঠিকাদারী প্রথায় যখন হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করা হতো তখন ৩০ জুনের মধ্যে চুড়ান্ত বিল পরিশোধ হতো আর পিআইসিরা এক মৌসুমের বিল আরেক মৌসুমে পায় না।
হাওর পাড়ের কৃষক ও জনপ্রতিনিধিরা জানান,২০১৭ সালে ঠিকদারী প্রথায় সুনামগঞ্জ জেলায় হাওরের বেড়িবাঁধ নির্মাণ কাজে ব্যপক অনিয়ম দুর্নীতি হৃলে ফসল রক্ষা বেড়িবাঁধ ভেঙে হাওরের ফসল তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে । এসময় কৃষক ও জনপ্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে হাওরের ফসল রক্ষায় ঠিকাদারি প্রথা বাতিল করে  জনপ্রতিনিধি ও কৃষকদের সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসি প্রথা চালু করা হয়। যার ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার গত বছর  ৪৬টি প্রকল্প বাস্তবায়নে কমিটি গঠন করে উপজেলার ১৫ টি হাওরের ২০ হাজার হেক্টর বোরো ফসল রক্ষা করা হয়।
পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, নিয়ম অনুযায়ী হাওরপাড়ের জনপ্রতিনিধি ও কৃষকদের নিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে  ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারীর মধ্যে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ বাস্তবায়ন করার কথা। চার কিস্তিতে ২৫ শতাংশ হারে প্রকল্প বাস্তবায়ন কমিটিকে বিল প্রদান করার কথা থাকলেও গত বছর  তিন কিস্তিতে ৫৮ শতাংশ বিল পরিশোধ করা হয়।
পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলার মাঠ কর্মকর্তা হাসান গাজী জানান, ১৫ ডিসেম্বর কাজ শুরু করার লক্ষ্যে শুক্রবার গণশুনানির মাধ্যমে দুটি প্রকল্প কমিটি গঠন করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, হাওরের ফসল রক্ষায় গত বছরের চুড়ান্ত বিল শ্রীঘ্রই দেওয়া হবে। এবার যাতে যথাসময়ে কাজ শুরু করা যায় সেলক্ষ্য গণশুনানির মাধ্যমে প্রকল্প কমিটি গঠন শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com