1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ফের পল্লীতে সংঘর্ষ, আহত ১৪

  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৭৯২ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের ফের দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭সিলেটকে সিলেট ওসমনি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রমাপতিপুর গ্রামের কাজল মিয়া ও একই এলাকার আছকির আলী পক্ষের লোকজনের মধ্যে গ্রামীন রাস্তা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। আজ শুক্রবার দুইপক্ষের দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। যার জের ধরে স্থানীয় গ্রামের মসজিদের বাউন্ডারির ভেতরে জুম্মা নামাজ চলাকালে কাজল মিয়া ও আছকির মিয়ার পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ১৪ জন আহত হন। আহতদের মধ্যে হুমায়ুন কবির (২৮), মজুন মিয়া (২৭), ওয়াহিদুর মিয়া (২৬), রানু খান (৬৫), বাবুল মিয়া (৪৫), ঝুনু মিয়া (৩৭) ও মানিক খান (৪৫)কে সিলেট ওসমানি মেডিকেল কলেজহাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপরাপর আহতরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর থানার উপপরির্দশক (এসআই) রফিক ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত। তিনি জানালেন, এ সংঘর্ষের ঘটনার পূর্বে সাস্প্রতিককালে উভয়পক্ষের মধ্যে আরেকটি মারামারির ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com