1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

জগন্নাথপুরে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে ঐক্যফ্রন্টের প্রার্থী পাশা

  • Update Time : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ২৮১ Time View

বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী বিএনপির তৃর্নমূল নেতাকর্মীদের
তোপের মুখে পড়েছেন।
আজ সোমবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের হাসপাতালস্থ আলী কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের দলীয় নেতাকর্মীর সঙ্গে মনোনয়ন চুড়ান্ত হওয়ার পর প্রথম সভা করতে এসে তিনি তোপের মুখে পড়েন।

উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে ও দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মীরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকলুল করিম ক্ষোভ প্রকাশ করে
বলেন, শুধু নির্বাচন এলেই বিএনপির নেতাকর্মীদের প্রয়োজন হয়। আমাদের দুর্দিনে কখনও আপনাকে আমরা পাইনি। গত ১০ বছরে আন্দোলন সংগ্রামে কোনদিন পাইনি আমরা । এখন ভোট এসেছে তাই এসেছেন।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম ডালিম বলেন, ভোট এলেই বিএনপিকে দরকার হয়। প্রয়োজন পুড়িয়ে গেল, আর দেখা মিলেনা। পুলিশ নির্যাতনসহ মামলা মোকদ্দমা সহ্য করে বিএনপির নেতাকর্মীরা মাঠ সাজিয়ে রাখে তখন আপনি এসে ভোটের জন্য আকুতি করেন। নির্বাচনী বৈরি পার হওয়ার পর আর খোঁজ পাওয়া
যায়না।

সভায় ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামে ইসলামের সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী নেতাকর্মীদের নিকট ক্ষমা চেয়ে তিনি বলেন,
সকল মান-অভিমান, ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতিকে বিজয়ী করার জন্য আহবান জানান।

এবিষয়ে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার বলেন,তৃর্নমুল বিএনপির নেতাকর্মীরা তাদের মনের কষ্টের কথাগুলো তুলে ধরেছেন। বিভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com