1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে বিকেল ৫টায় প্রত‌্যাহার হবে পরিবহন ধর্মঘট

  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৫৮৫ Time View

জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কে পরিবহন শ্রমিক ধর্মঘট আজ বুধবার বিকেল ৫টায় প্রত‌্যাহার করা হবে।

প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠক শেষে আজ বেলা আড়াইটার দিকে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জগন্নাথপুর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক‌্য পরিষদের সভাপতি নিজামুল করিম নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেয়া হয়েছে কাল বৃহস্পতিবার থেকে সড়কে অস্থানীয় মেরামতের কাজ শুরু হবে। এজন‌্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আজ বিকেল ৫টার পর কর্মসুচি প্রত‌্যাহার করব।

দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম তাঁর কার্যালয়ে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম, জগন্নাথপুর-সিলেট মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সংস্কারের দাবিতে পরিবহন সকাল ৬ টা থেকে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কে অনিদিষ্টকালের জন‌্য ধর্মঘট শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com