1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন- সাতটি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

  • Update Time : শনিবার, ১৪ মে, ২০১৬
  • ২২৭ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারের উন্নয়নে ভূমিকা রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। তিনি বলেন, জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে নৌকা প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে এ এলাকার মানুষ যে জননেত্রী শেখ হাসিনা ও উন্নয়নের পক্ষের মানুষ তা প্রমাণ করতে সকল ভেদাভেদ ভূলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে তার বিরুদ্ধে কেউ কোন মনোনয়ন বাণ্যিজের অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দিবেন বলেও হুশিয়ারী উচ্চারন করে বলেন, উন্নয়নের স্বার্থে নৌকার প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতিটি ইউনিয়নে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দেন। বিকেলে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, সাবেক চেয়ারম্যান শাহ আবু ঈমানী, আঙ্গুর মিয়া, চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম রানা ও দ্বিপক কান্তি দে দীপাল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,ধর্ম বিষয়ক সম্পাদক হাজী সুনা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন যুবলীগ নেতা মাহবুবুর রহমান,এম ফজরুল ইসলাম,গিয়াস উদ্দিন মুন্না, এনামুল হক,আজহারুল হক ভূঁইয়া শিশু,ইব্রাহিম আলী নিলেন্দু গোপ,রঞ্জু দাশ,পৌর যুবলীগ নেতা আকমল হোসেন, সুজিত দে,বাবু চৌধুরী,ফজলুর রহমান,উপজেলা ছাত্রলীগ নেতা শাহসাহেদুর রহমান, রুমেন আহমদ,সাফরোজ ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com