1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

জগন্নাথপুরে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ৪ শিশু অসুস্থ

  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০১৬
  • ৩০৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের ভবানীপুর গ্রামে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে চার শিশু অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিশুদের নিয়ে বাবা মারা চিন্তিত হয়ে পড়েছেন। জানা যায়, পৌর শহরের ভবানীপুর গ্রামের আকমল হোসেন এর তিন বছরের শিশু পুত্র ওমর হোসেন ও এক বছরের শিশু কন্যা লতিফা আক্তার ও তার চাচাত্বো ভাই মকবুল হোসেনের ৪৮ মাস বয়সী শিশু কন্যা হুমায়রা আক্তার ও দেড়বছরের শিশু কন্যা সামিরা আক্তার কে সোমবার স্থানীয় একটি ক্যাম্পে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরই শিশুরা অসুস্থ হয়ে পড়ে। শিশুর দাদা হাজী সফিক আহমদ জানান, চার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পর থেকে বমি ও পাতলা পায়খানা করতে থাকে। চার শিশু প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়। চার শিশুর পেট ফেফে যায়। বর্তমানে ডাক্তার এনে বাড়িতে শিশুদের চিকিৎসা চলছে। অসুস্থ দুই শিশুর বাবা জগন্নাথপুর পৌর যুবলীগের নেতা আকমল হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুরা এখন কিছুটা সুস্থ হয়ে উঠছে। তবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আমরা চিন্তিত হয়ে যাই। এবিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জহিরুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার ফলে শিশুরা অসুস্থ হওয়ার কথা নয়। অন্যকোন কারণে হয়তো শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com