1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জগন্নাথপুরে মইয়ার হাওরে ট্রলার ডুবিতে শিশুকে নিয়ে যেভাবে রক্ষা পেলেন জয়ন্তী

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৩৯২ Time View

স্টাফ রিপোর্টার:; রাখে আল্লাহ মারে কে এ প্রবাদের মতো ট্রলার ডুবির মতো বড় দুর্ঘটনা থেকে ছোট শিশু মেয়েকে নিয়ে বেঁচে গেলেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওর ব্যাষ্টিত বাউধরন গ্রামের জয়ন্ত রানী বৈদ্য নামের এক গৃহিনী। গতকাল ট্রলার ডুবিতে মইয়ার হাওরে এক জনের লাশ উদ্ধার ও ২০জন আহত হওয়ার ঘটনা ঘটলেও কোন ধরনের হোচট ছাড়াই ছয় মাসের শিশু সন্তানকে নিয়ে পাড়ে উঠতে পারেন ওই নারী। ঘটনার পর তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞ। আমার শিশু সন্তানসহ আমাদেরকে নতুন জীবন দিয়েছেন। ট্রলারে যোগে তিনি স্বামীর সাথে জগন্নাথপুর উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,কীভাবে বাঁচলাম বলতে পারব না। সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করেছেন। তিনি বলেন,হঠাৎ করে নৌকাটি উল্টে গেলে সবাই পানিতে পড়েন। তিনি ও তার সন্তান গিয়ে পড়েন মাটিতে। অনেক সময় ভয়ে তিনি ও সন্তান কাঁপছিলেন বলে জানান। পরে আরেকটি নৌকা এলে তিনি বাড়ি ফিরে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com