1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে মাদক বিরোধী শপথ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৩৯৫ Time View

স্টাফ রিপোর্টার –
মাদক কে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো শীর্ষক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পাল এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম,প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম।সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পর্বতারোহী ইকরামুল হক শাকিল।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সপেক্টর হারুন রশিদ, প্রভাষক নিয়াজ আহমেদ ভূঁইয়া, সাংবাদিক আব্দুল হাই, শিক্ষক মোশাররফ হোসেন, সাংস্কৃতিক কর্মী মুজিবুর রহমান চৌধুরী, রাধারমণ ব্যন্ডদলের পরিচালক বিভাস দে, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, সহ সভাপতি সায়মন হোসেন রুমেন,প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয় প্রমুখ
আলোচনা সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে চেতনা জাগ্রত করার আহ্বান জানিয়ে মাদক কে না বলার অঙ্গীকার করে শপথ করেন।
পরে শিশু শিল্পী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের মেয়ের গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পরে
ঢাকা থেকে আগত শিল্পী পাগল হাসান ও বাদল রানা সহ স্হানীয় বাউল শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com