1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে মীরপুর ইউনিক যুবসংঘের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০১৬
  • ২৯৪ Time View

স্টাফ রিপোর্টার:: পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে মীরপুর ইউনিক যুব সংঘ জগন্নাথপুর। গতকাল যুবসংঘের উদ্যেগে এলাকার প্রায় ৫৭টি গরীব ও দুস্থ পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মীরপুর বাজারস্থ ইউনিক যুব সংঘ’র কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি এম এম সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া আবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুল খালিক, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক কৃতি ফুটবলার আব্দুন নুর, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক আব্দুল কাদির ও এম এ নুর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংঘটনের উপদেষ্টা মোস্তফা আলী, জুবেদ আলী লখন, সহ-সভাপতি মুহিব উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন, অর্থ সম্পাদক ইমাদ উদ্দিন, বানিজ্য সম্পাদক হাজী রাসেল আহমদ, ধর্ম সম্পাদক হাফিজ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক নুনু মিয়া, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ জীবন, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক দিলু মিয়া, অফিস সম্পাদক আব্দুল বারিক, কার্য নির্বাহী কমিটির সদস্য সুজা মিয়া, প্রবাসি সদস্য সিরাজ মিয়া, মঞ্জুর আহমদ, মস্তফা সালাম অনু প্রমুখ।

অতিথিবৃন্ধ যুব সমাজের এই সময়োপযোগি সাহসী পদক্ষেপের জন্য তাদেরকে অভিনন্দন জানান। আগামীতে এই ধরনের আর্ত-মানবতার কল্যানে সমাজসেবা মুলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান। তাদের এই উদ্যোগে সহযোগিতার মানসিকতা নিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান অতিথিবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com