1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে রাধারমণের প্রয়াণ দিবসে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় লোকায়িত বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১১০ তম প্রয়াণ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে চিরঞ্জীব রাধারমণ নামে দুই দিন ব্যাপী স্মরণ উৎসব গতকাল সোমবার আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা ও রাধারমণ সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ হয়। লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের আহ্বায়ক ইউএনও বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও জেলা কালচারাল কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর পরিচালনায়
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,আলোচক হিসেবে বক্তব্য দেন রাধারমণ গবেষক প্রফেসর নন্দলাল শর্মা, লেখক গবেষক দিপঙ্কর মোহন্ত, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া,লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের সদস্য স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ। পরে রাধারমণ দত্তের গান নিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। গুনীজন সংবর্ধনায় রাধারমণ দত্তের গবেষক, নন্দলাল শর্মা ও দিপঙ্কর মোহন্তকে সন্নাননা প্রদান করা হয়। এরপর গানে গানে রাধারমণ দত্তকে স্মরণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com