স্পোর্টস রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৯ তম উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ইকড়ছই হারুনুর রশিদ (হিরণ মিয়া) স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় শেখ রাসেল একাদশকে ৩-০ গোলে হারিয়ে সানজানা ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান আদিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিনুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মিজানুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাঁনম সাথী, জগন্নাথপুর বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
পরে চ্যাম্পিয়ন দলকে প্রথম পুরস্কার ট্রফি ও নগদ ৩০ হাজার টাকা এবং রানার্স আপ দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে ট্রফি ও নগদ ২০ হাজার টাকা প্রদান করেন অতিথি বৃন্দ।
উল্লেখ্য, ১৯ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লিগে এবার ৯টি দল অংশ গ্রহণ করে।##