1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জগন্নাথপুরে শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরীর পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৮ Time View

প্রেস বিজ্ঞপ্তি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্যের স্কটল্যান্ড প্রবাসী শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরীর পরিবারবর্গের উদ্যোগে মুর্দেগানদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কামারখাল গ্রামের বাসিন্দা শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরীর নিজ বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও সিলেটে এবং গ্রামের বাড়িতে প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী তৈমুছ মিয়া তালুকদার, মুতালিন চৌধুরী ইমন, আঙ্গুর মিয়া তালুকদার, ইজাজুর রহমান, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি শাহজাহান সিরাজ, সমাজসেবক ইউনুস মিয়া, সুয়েব আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরী বলেন, মানব কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ। মানবতাই হলো প্রকৃত ধর্ম। প্রতি বছরের ন্যায় এই বছরও দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকলে সমাজ আরো উন্নত হবে। আগামীতেও মানবতার কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com